গঙ্গার তীরে ঐতিহ্যের রাসবাড়ি

পন্ডিচেরির ফরাসি ও তামিল ‘কোয়ার্টার’
January 19, 2025
দক্ষিণের অফবিট সৈকত চিরালা
January 29, 2025

বেলুড় মঠের কাছে গঙ্গার তীরে রাসবাড়ি গার্ডেন হাউস অন্যরকম পরিবেশে ছোট্ট ছুটি যাপনের একটি চমৎকার জায়গা। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরী রাধারমন জিউয়ের নবরত্ন মন্দির, রাসমঞ্চ-সহ নাটমন্দির, ছ’টি আটচালা শিবমন্দির, নহবৎখানা, ঘড়ি-ঘর, অতিথিদের জন্য থাকার ব্যবস্থা, সবমিলিয়ে বড়সড় এক কমপ্লেক্স।

১৮৯০ সালে রাসবাড়ির মন্দির প্রতিষ্ঠা করেছিলেন জোড়াসাঁকোর দ-পরিবারের পূর্ণচন্দ্র দ। আতিথিদের জন্য থাকার ব্যবস্থাটি নতুন।
অতীতে পুজো-পার্বণে উৎসব-মুখরিত হয়ে থাকত রাসবাড়ি। তবে মন্দিরে এখনো নিত্যপূজা হয়ে থাকে। রাসের সময় বড় আকারের উৎসব হয়। সেজে ওঠে সমগ্র মন্দির চত্বর। মন্দির প্রাঙ্গনের বাইরে মেলা বসে। মেলা চলে এক সপ্তাহ ধরে।

একেবারে নদীর ধারে রয়েছে সুন্দর লন। সেখানে রঙিন ছাতার নীচে বসার ব্যবস্থা। লনে বসে গঙ্গার চলমান নানা ছবি দেখা যায়। শীতের রোদ্দুরে চমৎকার।

কলকাতা থেকে নিজস্ব বা ভাড়ার গাড়িতে রাসবাড়ি চলে আসা যায়। ট্রেনে এলে নামতে হবে বেলুড় স্টেশনে। সেখান থেকে রিক্সায় বা অটোরিক্সায় রাসবাড়ি চলে আসা যাবে। বেলুড় মঠের কাছেই রাসবাড়ি গার্ডেন হাউস।

থাকার জন্য রাসবাড়ি গার্ডেন হাউসে দ্বিশয্যা ও চার শয্যার ঘর আছে। দিনে দিনে বেড়িয়ে বেড়িয়ে আসার ব্যবস্থাও আছে। অন্তত ৪ জনের দল হতে হবে। এক্ষেত্রে একটি ঘরের সঙ্গে প্রাতরাশ, নিরামিষ মধ্যাহ্নভোজন ও বিকেলের চায়ের চায়ের ব্যবস্থা থাকে। সময় সকাল ৫টা থেকে বিকেল ৫টা।

বুকিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন রাসবাড়ি গার্ডেন হাউসের এই নম্বরেঃ ৮৪২০১২০০৬৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *